|
বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০
বর্গ কিলোমিটার ৷ বাংলাদেশের
এক-দশমাংশ আয়তন জুড়ে পার্বত্য
চট্টগ্রাম অঞ্চল ৷ রাংগামাটি,
খাগড়াছড়ি ও বান্দরবান-এ তিনটি জেলা
নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল
গঠিত ৷ এ তিনটি জেলার মোট আয়তন
১৩,২৯৫ বর্গ কিঃ মিঃ ৷ ২০০১ সালের
আদমশুমারী অনুযায়ী এ অঞ্চলের মোট
জনসংখ্যা ১৩,৪৪,৩০৩ জন৷ তন্মধ্যে
উপজাতীয় জনসংখ্যা ৬,৯৯,১৯৪এবংঅ-উপজাতীয়
জনসংখ্যা ৬,৪৫,১০৯ জন ৷
এ অঞ্চলের উপজাতীয় অধিবাসীদের
মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা,
তনচৈংগ্যা, ম্রো (মুরং), লুসাই,
বোম, পাংখো, খুমি, চাক, খেয়াং
প্রভৃতি উপজাতি রয়েছে ৷ অ-উপজাতীয়দের
এ মধ্যে মুসলমান, হিন্দু ও
খ্রিষ্টান ধর্মালম্বী প্রধান ৷
এসব উপজাতীয় ও অ-উপজাতীয় জন
গোষ্ঠী তাদের নিজ নিজ ভাষা,
সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য ও কৃষ্টির
স্বকীয়তা বজায় রেখে যুগ যুগ ধরে
একে অপরের পাশাপাশি বসবাস করে আসছে
৷ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি
১৮৬০ সনে একটি স্বতন্ত্র জেলার
মর্যাদা লাভ করে ৷ পরবর্তীতে এ
অঞ্চল তিনটি জেলায় রূপান্তরিত হয়
৷
পাহাড়, বন, নদী, ঝর্ণা-এ অঞ্চলকে
স্বতন্ত্র ভৌগলিক বৈশিস্ট্য দান
করেছে ৷ এ অঞ্চলের নৃতাত্ত্বিক ও
সাংস্কৃতি গুরূত্ব অপরিসীম ৷
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এ
অঞ্চলের সার্বিক জনগোষ্ঠীর
আর্থ-সামাজিক অগ্রগতি ও এ অঞ্চলের
অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহ
সুষমভাবে উন্নয়নের লক্ষ্যে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে
যাচ্ছে ৷
|